Slide Maker-এর সঙ্গে পরিচিত হোন

শুধু আপনার উপকরণগুলো দিন PDF, Word ফাইল, স্লাইড, স্প্রেডশিট, ছবি, নিজের নোট — যা আছে যোগ করুন আর এক লাইনে বলুন প্রেজেন্টেশনটা কী নিয়ে। AI Drive-এ থাকা ফাইলগুলো এক ক্লিকেই পাওয়া যায়।
আগে আউটলাইনটা দেখতে পাবেন কুড়িটা তৈরি স্লাইডের পরে নয় — যখন এটা কয়েক লাইন লেখা মাত্র, তখনই ক্রম আর শব্দ ঠিক করে নিন। আপনার যদি আগে থেকে কোনো ফরম্যাট থাকে, সেই PPTX বা PDF টেমপ্লেট হিসেবে আপলোড করুন, স্লাইডগুলো ঠিক সেই চেহারাতেই ফিরে আসবে। ঠিক মনে হলে স্লাইড তৈরি করুন চাপুন।
বলে বদলান, বা নিজে বদলান "৪ নম্বর স্লাইডটা ছোট করো", "এই অনুচ্ছেদটা চার্টে বদলাও" — পাশের চ্যাট সেখানেই বদলে দেয়। বা যেকোনো লেখায় ক্লিক করে নিজে লিখুন, আর চার্ট, ডায়াগ্রাম, টেবিল, সমীকরণ ও ছবি যোগ করুন।
তৈরি হয়ে গেলে GPAI থেকেই সরাসরি প্রেজেন্ট করুন, বা PPTX বা PDF হিসেবে ডাউনলোড করে নিন।





